সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

ফেনসিডিলসহ কালকিনি উপজেলা যুবলীগ সম্পাদক গ্রেপ্তার

নিউজ ডেস্ক১২ মে ২০১৮২ মিনিট পড়া
ফেনসিডিলসহ কালকিনি উপজেলা যুবলীগ সম্পাদক গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাদারীপুরের কালকিনি উপজেলায় ফেনসিডিলসহ যুবলীগের এক নেতা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠান।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, কালকিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সরদার নিজামুল হক (৪৭) ও তার সহযোগী হারেছ সরদারকে (৩৩)। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নিজামুল হক কালকিনিতে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করছেন। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলা চত্বরে অভিযান চালায়। এ সময় নিজামুল চার বোতল ফেনসিডিলসহ তাঁর সহযোগীকে নিয়ে সেখানে দাঁড়িয়ে ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে মামলা করে পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখায়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শরীফ আবদুল রশিদ বলেন, ‘নিজামুল একজন মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কালকিনি থানায় নিজামুল ও হারেছের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।’

উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার বলেন, ‘নিজাম সরদার দীর্ঘদিন ধরে এ অবৈধ কাজের সঙ্গে জড়িত। জেলা যুবলীগের সভাপতি ও সম্পাদকে এ বিষয়টি জানিয়েছি।’

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান খান বলেন, ‘নিজামুল হককে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’ প্রথম আলো