বিজ্ঞান ও প্রযুক্তি

ফুল এইচডি ও কিউএইচডি ডিসপ্লেসহ শাওমি এমআই ৬

নিউজ ডেস্ক২০ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গত কয়েক মাস ধরে স্মার্টফোনের বাজারে গুঞ্জন চলছে শাওমির ফ্ল্যাগশিপ ডিভাইস এমআই ৬ নিয়ে। এবার ফাঁস হওয়া তথ্য জানা যাচ্ছে, ফুল এইচডি এবং কিউএইচডি ডিসপ্লে থাকবে ফোনটিতে।

চীনের সামাজিক মাধ্যম উইবো’তে ফাঁস হওয়া তথ্য মতে, তিনটি ভিন্ন সংস্করণে ও ভিন্ন দামে বাজারে আসতে পারে ফোনটি।

ছবি তোলার জন্য ফোনটির পিছনে থাকতে পারে সনি আইএমএক্স৩৮৬ সেন্সর সমৃদ্ধ ১২ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে থাকতে পারে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

 

তিনটি ভিন্ন সংস্করণের প্রথমটিতে থাকতে পারে হেলিও এক্স৩০ প্রসেসর। যার দাম হতে পারে প্রায় ২৯০ ডলার।

দ্বিতীয় সংস্করণে থাকবে স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, যার দাম প্রায় ৩৬০ ডলার। অন্য সংস্করণে থাকবে কোয়ালকমের সর্বশেষ চিপসেট ও উভয় প্রান্ত বাঁকানো ডিসপ্লে। দেখতে স্যামসাং গ্যালাক্সি এস৭ এজের মতো ডিভাইসটির দাম প্রায় ৪৩৪ ডলার হতে পারে বরেও ইঙ্গিত দিচ্ছে মাধ্যমটি।

পূর্বে ধারণা করা হয়েছিল, বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এমআই ৬ উন্মোচন করা হবে। কিন্তু শাওমি বিষয়টি নিয়ে চুপচাপ থাকায় ধারণা করা হচ্ছে এপ্রিলে উন্মুক্ত হতে পারে ডিভাইসটি। তবে এই ডিভাইসটি সম্পর্কে শাওমি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।

সূত্র : টেকশহর