সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ফিলিপাইন ও রোমানিয়ায় ভূমিকম্প

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
ফিলিপাইন ও রোমানিয়ায় ভূমিকম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফিলিপাইনের তামিসানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার তামিসানের ৩৬ কিলোমিটার দক্ষিণে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

আমেরিকার জিওলজিকাল সার্ভে (USGS) এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, রোমানিয়ার নেরেজু এলাকায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তি স্থান ছিল রোমানিয়া থেকে ৮৮ কিলোমিটার গভীরে।

সূত্র: বাংলা নিউজ