নিজস্ব প্রতিবেদক:
ফিনল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সাংবাদিকদের অংশগ্রহনে তিন দিনব্যাপী (Stereotypes to Covering Global Interdependenciesবিষয়ক ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ১২ টায় হেলসিংকি হ্যাগাহেলিয়া (Haaga-helia) বিশ্ববিদ্যালয়ে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উন্নয়নশীল দেশে একপেশে প্রতিবেদন, বিশ্বোন্নয়নে নীতির পরিবর্তন, তথ্যের সুরক্ষা, সাংবাদিকতায় প্রতিবন্ধকতা ও করণীয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বিশ্ব অর্থনীতি গণতন্ত্র শান্তি ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকাসূমহের উপর গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।


কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক সেভেন সানোমাত এর ম্যানেজিং এডিটর রিতা রাত্তিকানিয়েন , যুদ্ধ ফেরত সিনিয়র সংবাদিক রাউলা ভারিতেনেন , বৈজ্ঞানিক ও লেখক পাসি টোভিএনেন ।
সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অংশগ্রহনকারীদের ম্যধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন আব্দুল্লাাহ ইকবাল । বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব, গনমাধ্যামের ভূমিকা, মায়ানমারের রাখাইন ও রোহিঙ্গা সমস্যার বিষয়ে আলোকপাত করেন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন রিকা সিপ্যাল, ঈসা সালমেনিয়ান,ফিলিপ জ্যাকপট,জুক্কা হুসকো, অ্যানা পালম্যান প্রমুখ।
কর্মশালায় ইউরোপ আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ৬০ জন সাংবাদিক অংশগ্রহণ করে।
স/শ










