ছবিঘর

ফিউশন কিচেন’-এর উপস্থাপনায় ফের নাবিলা

নিউজ ডেস্ক৪ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শুরু হতে যাচ্ছে ‘স্টারশিপ ফিউশন কিচেন’-এর দ্বিতীয় সিজন। ফিউশন রান্নার এই শিল্পকে আরো বড় পরিসরে তুলে ধরতে নির্মিত রান্নার অনুষ্ঠানের এবারের আসরও উপস্থাপন করবেন মাসুমা রহমান নাবিলা।

এবারের আয়োজনে নাবিলার উপস্থাপনায় প্রতি পর্বে তার সঙ্গে যোগ দেবেন দেশ-বিদেশের দুজন খ্যাতনামা রন্ধনশিল্পী, যাঁরা ফিউশন রান্নার নানা কৌশল ও সৃজনশীলতা তুলে ধরবেন দর্শকের সামনে।

মোট ৩০ পর্বের রান্নাবিষয়ক অনুষ্ঠানটি আজ থেকে অনুষ্ঠানটি প্রতি মঙ্গল ও বুধবার রাত ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে চ্যানেল আইতে।