ছবিঘর

ফাহমিদা নবীর বৃষ্টি দিনের গান

নিউজ ডেস্ক১ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বৃষ্টির সঙ্গে গানের অদ্ভুত এক সম্পর্ক রয়েছে। তাই তো যুগে যুগে বহু গানে এসেছে বৃষ্টিবন্দনা। ফাহমিদা নবীর কণ্ঠেও এমন গান পাওয়া গেছে অতীতে। ফের বৃষ্টি দিনের গান নিয়ে আসছেন এ কণ্ঠশিল্পী।

‘মেঘলা আকাশ’ শিরোনামের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এর কথা লিখেছেন আব্দুল ও সোহানা। সুর-সংগীতের পাশাপাশি ফাহমিদার সঙ্গে গেয়েছেনও আব্দুল। ফাহমিদা জানান, কথাগুলো ভীষণ ভালো লাগায় গানটি করেছেন তিনি।

কয়েক দিনের মধ্যেই সিলেটে যাবেন, সেখানেই হবে গানটির চিত্রায়ণ। অতঃপর আসবে অন্তর্জালে।