সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ফার্গুসনের রেকর্ড ছুঁয়েছেন মরিনহো

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ফার্গুসনের রেকর্ড ছুঁয়েছেন মরিনহো

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

কোচিং ক্যারিয়ারে চারটি ইংলিশ লিগ কাপ জেতার রেকর্ড গড়েছেন হোসে মরিনহো। নাম লিখিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসনের পাশে। শুধু তাই নয়, ওল্ড ট্রাফোর্ডে প্রথম মৌসুমেই বড় কোনো ট্রফি জেতা প্রথম কোচ মরিনহো।

 

ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে সাউদাম্পটনকে ৩-২ ব্যবধানে হারিয়ে উল্লাসে মাতেন পগবা-ইব্রাহিমোভিচরা। এটি ম্যানইউর পঞ্চম লিগ কাপ (ক্যাপিটাল ওয়ান কাপ) শিরোপা।

...রেড ডেভিলসদের দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই দ্বিতীয় ট্রফির স্বাদ পেয়েছেন মরিনহো। গত বছরের আগস্টে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলে ইংলিশ জায়ান্টরা। লিগ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটিকে হারিয়ে এফএ কমিউনিটি শিল্ডের ট্রফি উঁচিয়ে ধরে মরিনহোর শিষ্যরা। এই ইভেন্টে আগের আসরের প্রিমিয়ার লিগ ও এফএ কাপ চ্যাম্পিয়ন মুখোমুখি হয়।

 

মরিনহো ও ফার্গুসন ছাড়াও চারটি লিগ কাপ জেতার গৌরব অর্জন করেছিলেন প্রয়াত ইংলিশ কোচ ব্রায়ান হাওয়ার্ড ক্লফ।

সূত্র: বাংলা নিউজ