সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

ফাইনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদকের মৃত্যুতে রাবি প্রেসক্লাবের শোক

নিউজ ডেস্ক২ আগস্ট ২০১৮১ মিনিট পড়া
ফাইনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদকের মৃত্যুতে রাবি প্রেসক্লাবের শোক

নিজস্ব প্রতিবেদক:

ইংরেজি দৈনিক ‘ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’-এর সম্পাদক প্রথিতযশা সাংবাদিক এএইচএম মোয়াজ্জেম হোসেন এর পরলোক গমনে শোক প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক মানিক রাইহান বাপ্পী ক্লাবে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে শোক প্রকাশ করেন।

এ সময় তারা বলেন, ‘প্রবীণ এই সাংবদিকের পরলোকগমনে সাংবাদিকতা জগতের একটি নক্ষত্র হারালাম আমরা। দেশের অর্থনৈতিক সাংবাদিকতাসহ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথকে এগিয়ে নিতে তার অবদান এই প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় হয়ে থাকবে।’’

গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন প্রবীণ সাংবাদিক এএইচএম মোয়াজ্জেম হোসেন।

স/শা