সদ্য প্রকাশিত
রাজনীতি

ফনির ভাঙনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: বরকত উল্লাহ বুলু

নিউজ ডেস্ক১২ মে ২০১৯১ মিনিট পড়া
ফনির ভাঙনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: বরকত উল্লাহ বুলু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘ঘূর্ণিঝড় ফনির ভাঙন ও ক্ষতিগ্রস্থ হওয়ার সঙ্গে বিএনপির ভাঙন একই সূত্রে গাঁথা’ আওয়ামী লীগ নেতৃবৃন্দের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, যেখানে ঘূর্ণিঝড়ের মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে তা নিয়ে এ ধরনের বক্তব্য রাখা ঠিক হয়নি। তিনি আওয়ামী লীগের নেতাদের এ ধরনের বক্তব্য না করার আহবান জানান।

শনিবার দুপুরে নোয়াখালীর সুবর্ণচরে ঘূর্ণিঝড় ফনিতে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকারে এসব কথা বলেন তিনি।

কেন্দ্রীয় বিএনপির প্রতিনিধি দল প্রথম দফায় ৩৬০জনকে ও দ্বিতীয় দফায় আরও ৪০০ ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর সদরের সাবেক সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যনি, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।