সদ্য প্রকাশিত
চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত
জাতীয়

ফখরুলের শয্যাপাশে ড.কামাল-মান্না

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
ফখরুলের শয্যাপাশে ড.কামাল-মান্না

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গেলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

মঙ্গলবার রাত ১০টা দিকে ড. কামাল হোসেন হাসপাতালে কেবিনে মির্জা ফখরুলকে দেখতে আসেন। এ সময় তিনি তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

ড. কামাল হোসেনের সঙ্গে এ সময় সাবেক এমপি সুলতান মো.মনসুরও ছিলেন। এর আগে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাও বিএনপি মহাসচিবকে দেখতে হাসপাতালে যান।

এছাড়া ২০ দলীয় জোটের শরিক বিজেপি‘র সভাপতি আন্দালিব রহমান পার্থ এবং বিএনপির কারামুক্ত নেতা গয়েশ্বর চন্দ্র রায়ও বিএনপি মহাসচিবকে দেখতে যান।

উল্লেখ্য, গত সোমবার সকালে বুকে ব্যথা অনুভব করলে মির্জা ফখরুল গুলশানের ওই হাসাপাতালে ভর্তি হন। এখানে তার হৃদযন্ত্রে এনজিও গ্রাম করা হয়।

যুগান্তর