সদ্য প্রকাশিত
জাতীয়

প্রেস কাউন্সিল এ্যাক্ট এর খসড়া নিয়ে বিএফইউজে’র উদ্বেগ প্রকাশ 

নিউজ ডেস্ক২০ জুন ২০২২১ মিনিট পড়া
প্রেস কাউন্সিল এ্যাক্ট এর খসড়া নিয়ে বিএফইউজে’র উদ্বেগ প্রকাশ 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

অর্থদন্ডসহ প্রেস কাউন্সিল আইনে যেসব পরিবর্তন আনা হয়েছে তা অবিলম্বে অংশীজনের কাছে প্রকাশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে। তিরস্কার ও অর্থদন্ডের বিধান রেখে দ্য প্রেস কাউন্সিল এক্ট -২০২২ এর খসড়া নীতিগত অনুমোদনের বিষয়ে বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ সোমবার (২০ জুন) এক যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে তারা মন্ত্রিসভায় যে খসড়া অনুমোদন দেয়া হয়েছে তা সাংবাদিক সংগঠনকে দেয়ার দাবি জানান।

সম্প্রতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান রাজশাহীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের ১০ লাখ টাকা জরিমানার বিষয়টি প্রকাশ করেন। এ বিষয়ে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রেস কাউন্সিলের বিদ্যমান আইন অনুযায়ী সাংবাদিককে নয়, সংবাদ মাধ্যমকে তিরস্কার করার বিধান রয়েছে। আইনের সংশোধন করে এখন অর্থদণ্ড করার বিষয়টি যুক্ত করা হয়েছে।

বিএফইউজের বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সেই অর্থদণ্ড কী এবং কাকে করা হবে অথবা আর কোন কোন পরিবর্তন করা হয়েছে; এসব বিষয়ে সাংবাদিক সংগঠন অবগত নয়। ফলে অবিলম্বে সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজে আইনের খসড়া নিয়ে উম্মুক্ত আলোচনার দাবি জানাচ্ছে।

সাংবাদিকদের সাথে আলোচনা সাংবাদিক ছাড়া সংশ্লিষ্ট যে কোন আইনের পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন সাংবাদিক সমাজ মেনে নেবে না বলে বিবৃতিতে বলা হয়েছে।

এএইচ/এস