জাতীয়

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঝিনাইদহে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া

শাহারিয়ার রহমান রকি:
ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় পুঁজা নামের এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করেছে লিটু হোসেন নামে এক বখাটে যুবক। আজ সন্ধ্যায় ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায় এ ঘটনা ঘটে।

 

আহত পুঁজা উপশহর পাড়ার বিপুল মজুমদারের মেয়ে।

 
আহতের ভাই রিপন মজুমদার সিল্কসিটি নিউজকে জানান, বখাটে যুবক লিটু প্রায় এক বছর ধরে পূজাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিল। এক পর্যায়ে মেয়ে তার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এবং সাম্প্রতিক সময়ে তার বিয়ে সম্বন্ধ আসায় ক্ষিপ্ত হয়ে ওই যুবক বাসার ছাদে এসে পূজাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 
পুজা মজুমদার ঝিনাইদহ শহরের মদনমোহন পাড়ার জমিলা খাতুন বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

স/অ