সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা ৬ ও ৭। শুভ বার শুক্র ও সোম। শুভ রত্ন হীরা ও এমিথিস্ট।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। আপনজন কেউ শত্রুতা করতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। সীমা লঙ্ঘন করার চেষ্টা না করলেই ভালো করবেন। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। প্রণয়ে সাফল্য লাভের সম্ভাবনা আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটার সম্ভাবনা আছে। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সংগীতশিল্পীদের জন্য দিনটি শুভ নয়। গলা-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। কাজকর্মে উৎসাহবোধ করবেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। চক্ষু বা মাথাব্যথায় ভোগার আশঙ্কা আছে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করতে পারবেন। শরীর-মন ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কোনো শোক সংবাদ পেতে পারেন। কোনো পূর্বকর্মের ফলভোগ করতে পারেন। পুরোনো কোনো ব্যাধি নতুন করে দেখা দিতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সময় মোটামুটি অনুকূল থাকবে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধির সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। সুনাম প্রশ্নবিদ্ধ হতে পারে।
সূত্র: এনটিভি









