জাতীয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন ডিজি আলমগীর মুহাম্মদ

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০২০১ মিনিট পড়া

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলমগীর মুহাম্মদ মনসুরুল আলমকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মনসুরুল আলমকে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতি পূর্বক এ পদে নিয়োগ দিয়ে সোমবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

আলমগীর মুহাম্মদ মনসুরুল বিসিএস ১৯৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায়।

গত ১৪ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা গ্রেড-১ কর্মকর্তা মো. ফসিউল্লাহ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ এতদিন মহাপরিচালকের সার্বিক দায়িত্ব পালন করছিলেন।

সূত্র: রাইজিং বিডি