সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

প্রশাসনের আশ্বাসে পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিউজ ডেস্ক২ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
প্রশাসনের আশ্বাসে পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ, সহজ শর্তে বিআরটিএ’র লাইসেন্স প্রদানের ব্যবস্থাসহ ৭ দফা দাবিতে উত্তরাঞ্চলের ১৬ জেলায় উত্তরাঞ্চল ট্রাক-ট্যাংকলরী, কাভার্ড ভ্যান, পিকআপ ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

 

আজ শুক্রবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত বিভাগীয় কমিশনারের রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নানের সঙ্গে আলোচনা দুই পক্ষের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সাপেক্ষে ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবদুল মান্নান আকন্দ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল ইসলাম মানা, ট্রাক মালিক সমিতির সভাপতি রবিউল ইসলাম, বগুড়া ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল হান্নানসহ ১১ জেলার ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যানসহ সব ধরনের পণ্যবাহী যানবাহন ধর্মঘটে অচল হয়ে পড়ে পণ্য পরিবহন। উত্তরবঙ্গের স্থলবন্দরগুলো থেকে সারা দেশের পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়।

স/শ