নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে বাংলাদেশের পরিস্থিতিকে কেন্দ্র করে আজ সোমবার জাহিদ নামের একজন আমেরিকান প্রবাসী তার ফেসবুক আইডিতে একটি উপদেশমুলক স্ট্যাটাস দেয়।
তিনি লিখেন, প্রিয় বাংলাদেশ ভালোবাসি সবসময়, সকল প্রবাসীদের একটাই চাওয়া এবং পাওয়া মা, মাটি আমার দেশ ভালো থাক। দেশে প্রায় ১২ কোটি মানুষ বিভিন্ন সিম ব্যবহার করে। প্রত্যেক সিম থেকে যদি মাত্র ৫ টাকা করে কেটে নেওয়া হয় (১২*৫=৬০) ৬০ কোটি টাকা দিয়ে আনুমানিক ৪০০ টি আইসিউ খোলা যেতে পারে।

সারাদেশের প্রত্যেকটি ব্রীজের ৫ দিনের টোল ভাড়া একসাথে যদি করা যায়, সেই টাকা দিয়ে মাস্ক, স্যানিটাইজার দেশের সাধারণ জনগনের কাছে বিতরণ করা যায়।
সারাদেশে যত ব্যবসায়ী নেতা আছেন তাদের তালিকা সরকারের কাছে থাকার কথা, সেই সম্মানিতদের থেকে মাত্র ৫ লক্ষ টাকা করে যদি নেওয়া যায় ধরুন ২০০ জন যদিও সংখ্যায় অনেক ধনি মানুষ আমাদের দেশে আছে (৫*২০০=১০ কোটি) টাকা। এই টাকা গুলো দিয়ে দেশ “লকডাউন” করে যারা অসহায় দিন আনে দিন খায় সেই অসহায় শিশু, মা, ভাই এবং বোনদের খেতে দেওয়া যেতে পারে।
এইরকম হাজারো সমীকরণ আছে। আর আমরা প্রবাসীরা ইনশাআল্লাহ অনেকে দিতে প্রস্তুত। দ্রুত সিদ্ধান্ত নিলে ইতালি এবং আমেরিকার মত নাও হতে পারে আল্লাহ চাইলে, উল্লেখ্য আমেরিকা সুপার পাওয়ার হবার পরেও হিমশিম খেয়ে গেছে, এক্ষেত্রে দেশের সকল নাগরিকদের সম্মিলিত ভাবে দল মত নির্বিশেষে প্রিয় মাতৃভুমির জন্যে এগিয়ে আসতে হবে। একটা জরুরি সিদ্ধান্তই পারে দেশের অনেক মানুষকে বাঁচিয়ে দিতে পাশাপাশি আমরা সবাই আল্লাহর কাছে দোয়া পড়ে বেশী বেশী সাহায্য চাই লাল সবুজের দেশ বাংলাদেশ ভালো থাকুক সবসময়। -জাহিদ,আমেরিকা
স/স্ব










