নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জম্মদিন উপলক্ষে আনন্দ মিছিল করেছে রাজশাহী মহানগর ছাত্রলীগ। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী কলেজে এক আলোচনা সভা শেষে এই আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি রাজশাহী কলেজ থেকে বের হয়ে সোনাদিঘীর মোড়, জিরোপয়েন্ট, বাটার মোড়, মালো পাড়া হয়ে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়।

রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজিবসহ ছাত্রলীগ কর্মীরা।
র্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।ইতোমধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেতায় পরিণত হবেন এই প্রত্যাশা করেন বক্তারা।
স/শ










