সদ্য প্রকাশিত
রাজনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশের পরও ফেসবুকে ব্যক্তিগত প্রচারে ব্যস্ত আ. লীগ নেতারা

নিউজ ডেস্ক২৬ মে ২০১৭২ মিনিট পড়া
প্রধানমন্ত্রীর নির্দেশের পরও ফেসবুকে ব্যক্তিগত প্রচারে ব্যস্ত আ. লীগ নেতারা

সিল্কসিটিনিউজ ডেস্ক: ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিলেও তা মানছেন না অনেকেই। দলের মন্ত্রী, সংসদ সদস্য থেকে শুরু করে কেন্দ্রীয় ও স্থানীয়রা নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মেতে উঠেছেন ব্যক্তিগত প্রচারণায়। ফেসবুকের টাইমলাইনে কেউ পারিবারিক ছবি পোস্ট করছেন,  কেউ পোস্ট করছেন টক শো’তে যাওয়ার খবর। কেউ আবার বিদেশ সফরের ছবি পোস্ট দিতেই ব্যস্ত। এসব নেতাদের ফেসবুক টাইমলাইনে দল ও সরকারের উন্নয়নচিত্র প্রচারে তেমন কোনও পোস্ট দেখা যায় না। এসব বিষয়ে সপ্তাহে একটি পোস্ট থাকলে ব্যক্তিগত পোস্টই থাকে ১০টি। সম্প্রতি সরকারদলীয় এমপি, মন্ত্রী ও নেতাদের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় দেখা গেছে এমন চিত্র।

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দল ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নির্দেশনা দিয়েছেন। এর আওতায় রয়েছেন কেন্দ্রীয় নেতা, এমপি-মন্ত্রীসহ সব স্তরের নেতাকর্মীরা। গত ৭ মে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় শিক্ষা, কৃষি, সামাজিক নিরপত্তা বেষ্টনী, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে সরকার কী কী করেছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে সবাইকে নির্দেশ দেন শেখ হাসিনা।

একইদিন সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তার ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দলের কেন্দ্রীয় নেতা ও এমপিদের কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন তা অবহিত করতে তিন দিনের এক কর্মশালার উদ্বোধন করেন। তিন দিনে দলের প্রায় দেড়শ সংসদ সদস্য ও কেন্দ