জাতীয়

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইসলামী ব্যাংকের ৭৫ লাখ টাকা দান

নিউজ ডেস্ক১০ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

বন্যার্তদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৭৫ লাখ টাকা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

 

বুধবার ইসলামী ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৯ আগস্ট) রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ব্যাংকের চেয়ারম্যান মুস্তফা আনোয়ার এ চেক হস্তান্তর করেন।

 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম এ সময় উপস্থিত ছিলেন।

 

সূত্র: রাইজিংবিডি