সদ্য প্রকাশিত
নাটোর

প্রধানমন্ত্রী ও জয়কে নিয়ে আপত্তিকর মন্তব্য : নাটোরে যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
প্রধানমন্ত্রী ও জয়কে নিয়ে আপত্তিকর মন্তব্য : নাটোরে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজিব ওয়াজেদ জয়কে নিয়ে ফেসবুকে  ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রুহুল আমিন (২৫) নামের এক যুবককে  গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে হয়বতপুর বাজার থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রুহুল আমিন লক্ষীপুর খোলাবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। এ ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি ২০০৬ এর ৫৭ধারায় নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নাটোর সদর থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জুয়েল জানান, গত ২৩ মার্চ প্রধান মন্ত্রী শেখ হাসিনা, পুত্র সজিব ওয়াজেদ জয় এবং শেখ কামালকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য পোস্ট দেয় রুহুল আমীন। এছাড়া অখ্যাত অনলাইন  ওর্য়াল্ড নিউজের সরকার বিরোধি একটি সংবাদ শেয়ার দেয় সে। পরে এলাকার লোকজন ফেসবুকে আপত্তিকর মন্তব্য দেখতে পেয়ে রুহুল আমীনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে শুক্রবার সকালে আওয়ামীলীগ সমর্থিত কেরামত আলী নামের এক ব্যক্তি বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। মামলায় রুহুল আমীনকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিঠন চক্রবর্তী জানান, মামলার যাবতীয় তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে।

স/মি