জাতীয়

প্রথম বৈঠকে অন্তর্র্বতী সরকারের উপদেষ্টারা

Silk City৯ আগস্ট ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেস্ক :

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্র্বতী সরকারের প্রথম বৈঠক চলছে। শুক্রবার (০৯ আগস্ট) দুপর ১২টায় এ বৈঠক শুরু হয়।
মাঝখানে নামাজের বিরতি ছিল।

জানা গেছে, অন্তর্র্বতী সরকারের প্রথম বৈঠকে তিন বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের আনুষ্ঠানিক ব্রিফ করার কথা রয়েছে।

বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টারা শপথ নেন।

পরে আজ (শুক্রবার) দুপুরের দিকে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়।