সিল্কসিটিনিউজ ডেস্ক:
দুবাই ওপেনের শেষ চারের টিকিট নিশ্চিত করেছেন ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা-বারবোরা স্ট্রিকোভা জুটি। ইন্দো-চেক এই জুটি দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন।

নারী ডাবলসে তৃতীয় বাছাই সানিয়ারা হারিয়েছেন সপ্তম বাছাই আমেরিকান জুটি স্পিয়ার্স-স্রিবোটনিকে। ১ ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ে ৬-২, ৭-৫ সেটে সরাসরি জিতেছেন সানিয়া-বারবোরা জুটি।
গত সপ্তাহেই কাতার ওপেনে সানিয়া-বারবোরা জুটিকে হারিয়েছিলেন স্পিয়ার্স-স্রিবোটনি জুটি। একরকম প্রতিশোধও নেওয়া হয়ে গেল সানিয়াদের।
সেমিতে সানিয়াদের প্রতিপক্ষ রাশিয়ান জুটি মাকারোভা-এলেনা ভেসনিনা।
সূত্র: বাংলা নিউজ










