সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

প্রতিবন্ধীদের কল্যাণে সামাজিক আন্দোলন গড়তে হবে: এনামুল হক এমপি

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
প্রতিবন্ধীদের কল্যাণে সামাজিক আন্দোলন গড়তে হবে: এনামুল হক এমপি

নিজস্ব প্রতিবেদক:
প্রতিবন্ধীদের সম্পদ উল্লেখ করে রাজশাহী -৪(বাগমারা) আসেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ। তাদের সম্পদ হিসাবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে সামাজিক আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে সমাজের উন্নয়ন হবে। প্রতিবন্ধীরাও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

 

আজ শনিবার রাজশাহীর বাগমারায় খদ্দকৌড় প্রতিবন্ধী স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

 

এ উপলক্ষে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের খদ্দকৌড় স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় নেতা বয়েন উদ্দিন।

 

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের রাজশাহী জেলা শাখার সহসভাপতি অনিল কুমার সরকার, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, বে-সরকারি সংগঠন সুইড বাংলাদেশের ক্রীড়া সচিব কল্পনা ভৌমিক রায়, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মফিদুল ইসলাম।

 

শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহাবুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল হাকিম, শিক্ষক আব্দুল মালেক।

 

আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কুমার প্রতীক দাস রানা, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মালেক মেহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, রিয়াজ উদ্দিন, যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার আবুল, মাহাবুবুর রহমান, সহ দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, বাসুপাড়ার সভাপতি লুৎফর রহমান, নরদাশের সাধারণ সম্পাদক গোলাম সফি কামাল বাবুল, রাবি ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা গণিপুরের চেয়ারম্যান প্রার্থী এসএম এনামুল হক, আওয়ামী লীগের নেতা হারুণ অর রশিদ, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মরিয়ম বেগম, যুব মহিলা লীগের সভানেত্রী প্রভাষক শাহিনুর খাতুন, সম্পাদিকা পারভীন খাতুন প্রমুখ।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠানটির জন্য নগদ এক লাখ টাকার অনুদান দেওয়ার অঙ্গীকার করেন।

 

বে-সরকারি সংগঠন সুইড বাংলাদেশের সহযোগিতায় প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়। পরে শুভডাঙ্গা ইউনিয়নের দদির খয়রা, তলহারা ও বিনোদপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন সাংসদ।
স/শ