সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
বিচিত্র

‘প্রকাশ্য স্থানে এবার থেকে আর চুম্বন-শারীরিক মিলন করা যাবে না’

নিউজ ডেস্ক১০ অক্টোবর ২০১৭১ মিনিট পড়া
‘প্রকাশ্য স্থানে এবার থেকে আর চুম্বন-শারীরিক মিলন করা যাবে না’

সিল্কসিটিনউজ ডেস্ক:

আর চুমু খাওয়া যাবে না ক্যাম্পাসে। ছাত্রছাত্রীদের প্রতি জিম্বাবোয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এহেন ফতোয়ায় অসন্তোষ ছড়িয়েছে। কর্তৃপক্ষের জারি করা নয়া আচরণবিধিকে কেন্দ্র করে সংঘাতের পথে যাচ্ছে পড়ুয়ারা। পাল্টা কর্তৃপক্ষের বার্তা, কোনওরকম যৌনতা চলবে না ক্যাম্পাসে।

বিশ্ববিদ্যালয়ের হস্টেলে নোটিসে বলা হয়েছে, প্রকাশ্য স্থানে ঘনিষ্ঠ অবস্থায় যেমন চুম্বন বা শারীরিক মিলনের সময় ধরা পড়ে গেলে শাস্তি দেওয়া হবে। তাছাড়া হস্টেলে বিপরীত লিঙ্গের বন্ধুদের নিয়ে আসা যাবে না, খেলার মাঠ, প্যাভিলিয়ন বা শিক্ষকদের বক্তৃতার জায়গা বাদে কোনও নির্জন স্থানে অন্ধকারে ঘুরে বেড়ানো চলবে না বলেও পড়ুয়াদের উদ্দেশ্যে নির্দেশ জারি করা হয়েছে।

এর প্রতিবাদে ক্ষোভে সরব জিম্বাবোয়ে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন। তাদের দাবি, দুসপ্তাহ আগে জারি হওয়া এই আচরণবিধি রুখে দেবেন তাঁরা। বিধিনিষেধগুলি সেকেলে, দমন-পীড়নমূলক ও খারাপ বলেই মনে করেন পড়ুয়ারা। তাদের দাবি, কর্তৃপক্ষকে এটা মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে, এটা প্রাপ্তবয়স্কদের পড়াশোনা করার জায়গা এবং তারা সকলেই পরিণত। কলকাতা ২৪