গত ১৯ এপ্রিল দৈনিক কালের কণ্ঠে এবং অনলাইন নিউজ পোর্টাল সিল্কসিটিনিউজ ডটকমে ‘সোনা যায়, আসে অস্ত্র মাদক’ ‘শিরোানমে এবং বাংলাদেশ ভারত সীমান্তে পাচার’ উপশিরোনামে এবং ‘মাদক গরু অস্ত্রের দেনা পরিশোধের পাচার হচ্ছে সোনা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি দুটির প্রতি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি দুটির একাংশের প্রতিবাদ জানাচ্ছি আমরা নি¤œ স্বাক্ষরকারী।
ওই সংবাদে আমাদেরকে জড়িয়ে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে-তা সত্য নয়। প্রকৃতপক্ষে আমরা ঠিকাদারী পেশায় জড়িত। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে আমরা কখনোই জড়িত ছিলাম না বা এখনো নেই। কোনো মহল প্রতিহিংসামূলকভাবে এসব ভুল তথ্য বিভিন্নভাবে সাংবাদিকদের কাছে প্রচার করছে। সুতারাং ওই সংবাদের একাংশের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী মুকুল হোসেন ও মনিরুল ইসলাম, রাজশাহী

বিজ্ঞাপন










