সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
বিচিত্র

প্যারিসের রাস্তায় একটি বাঘ, অবশেষে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
প্যারিসের রাস্তায় একটি বাঘ, অবশেষে গুলি করে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আপনি আইফেল টাওয়ার দেখতে গেছেন। কিন্তু দেখলেন, কিছু দূরেই একটি বাঘ আপনার দিকে তাকিয়ে রয়েছে অথবা রাস্তায় ঘোরাঘুরি করছে। কেমন হবে?

অনেকটা সেটাই ঘটেছে প্যারিসের কেন্দ্রে ফিফটিনথ ডিস্ট্রিক্টে।

তবে কারো কোন ক্ষতি করার আগেই বাঘটিকে গুলি করে মেরে ফেলা হয়েছে।

বাঘটির মালিক বোরমান সার্কাস নামের একটি প্রতিষ্ঠান, যারা মাত্র কয়েকদিন আগেই প্যারিসে এসেছে। ৩রা ডিসেম্বর থেকে তাদের প্রদর্শনী শুরু হওয়ার কথা।

কিন্তু শুক্রবার সার্কাস থেকে বেরিয়ে যায় বাঘটি। এরপর প্যারিস জুড়ে সেটি ঘোরাফেরা করতে শুরু করে।

ইফেল টাওয়ারের দক্ষিণে রাস্তায় বাঘ দেখে জরুরি বিভাগে খবর দেয় স্থানীয়রা।

বাঘটিকে গুলি করে মেরে ফেলে সার্কাসের লোকজন
বাঘটিকে গুলি করে মেরে ফেলে সার্কাসের লোকজন

তবে কারো ক্ষতি হবার আগে সার্কাসের লোকজনই শটগানের গুলি দিয়ে বাঘটিকে মেরে ফেলে।

ফরাসি একটি ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে একজন প্রত্যক্ষদর্শী বলছিলেন, ”এটা ছিল সত্যিই বিশাল একটি বাঘ। আমরা দুই-তিনটি গুলির শব্দ শুনলাম। এরপর দেখতে পেলাম পুলিশ একটি ট্রাকের দিকে এগিয়ে যাচ্ছে।”

পরে পুলিশ একটি টুইটার বার্তায় বলেছে, ”বাঘটি ছুটে গিয়েছিল কিন্তু বিপদ কেটে গেছে।”

পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ এবং সার্কাস মালিককে হেফাজতে নেয়া হয়েছে। বিবিসি বাংলা