সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

পোলিং এজেন্টদের স্লিপ দিতে দেয়া হয়নি: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
পোলিং এজেন্টদের স্লিপ দিতে দেয়া হয়নি: মির্জা আব্বাস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশটা একটা আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে আমরা পেলাম স্বৈরাচার শাসক ও রাজতন্ত্র।

বৃহস্পতিবার বিকালে নিজস্ব বাসভবন শাহজাহানপুরে সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ করেন।

মির্জা আব্বাস বলেন, আমাকে ও আমার স্ত্রীকে (ঢাকা ৮ এবং ৯ আসন) পোলিং এজেন্টদের স্লিপ দিতে দেওয়া হয়নি।

তিনি বলেন, আমার স্ত্রীর ওপর পরপর চারবার আক্রমণ হয়েছে, ভাগ্যক্রমে বেঁচে গেছেন। ঢাকা ৮ ও ৯ আসনে তার দলের ও নেতাকর্মীদের খুবই দুর্বিষহ অবস্থা।

তার এলাকাবাসী তো দূরের কথা নিজ আত্মীয়স্বজনের কাছে ভোট চাইতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, আমিসহ আমার স্ত্রী আফরোজা আব্বাসকে সুষ্ঠুভাবে নির্বাচনী ক্যাম্প করতে দেয়া হয়নি। চেষ্টা করা হলেও ভণ্ডুল করে দেয়া হয়।

মির্জা আব্বাস আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকে ৮০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এমনকি বাসার সামনে থেকেও সাধারণ ছেলেদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। যা তার এলাকার জন্য খুবই উদ্বেগজনক। তার বাসার চারদিকে সাদা পোশাকে কারা ঘুরাঘুরি করে তা জানা নেই।

মূলত নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার জন্য এত ক্যু আয়োজন, যোগ করেন তিনি।

তিনি দলমত বিভেদ ভুলে জনগণকে তার সঠিক সিদ্ধান্ত নিয়ে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি আহ্বান জানান।