সিল্কসিটিনিউজ ডেস্ক :
পেঁপের লাচ্ছি রেসিপি
উপকরণঃ
▪️দুধ- ২ কাপ
▪️দই- ১ কাপ
▪️পাকা পেঁপে- ২ কাপ
▪️বরফ কুচি- ১ কাপ
▪️বিট লবণ- আধা চা চামচ
▪️পুদিনা পাতা- ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালীঃ
ভালো দেখে পাকা পেঁপে নিন। এবার পেঁপের খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরা করে কেটে নিন। ২ কাপ পেঁপের সঙ্গে বাকি সব উপকরণ
মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপর গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সুস্বাদু পেঁপের লাচ্ছি।









