সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

পে স্কেলের সুপারিশ জমার ‘ডেডলাইন’ নিয়ে যা জানা গেল

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০২৫২ মিনিট পড়া
পে স্কেলের সুপারিশ জমার ‘ডেডলাইন’ নিয়ে যা জানা গেল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সরকারি কর্মচারীদের প্রত্যাশা অনুযায়ী চলতি বছরে জমা হয়নি নবম জাতীয় পে স্কেলের সুপারিশ। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে পে স্কেলের সুপারিশ জমা হবে কি না, তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। তবে জাতীয় কমিশনের একটি সূত্র বলছে, জানুয়ারির মাঝামাঝি সময়ে নবম পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য ডেডলাইন রয়েছে।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

গত ২৭ জুলাই এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। কমিশনের প্রথম সভার দিন থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গত ১৪ আগস্ট নবম পে কমিশনের প্রথম সভা হয় বলে জানা যায়। সেই হিসেবে ফেব্রুয়ারি পর্যন্ত সুপারিশ জমা দেওয়ার জন্য সময় পাওয়া কথা কমিশনের।

তবে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়, আগামী ১২ ফ্রেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
তাই কমিশন জানুয়ারির মধ্যেই নবম পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার পরিকল্পনা সাজাচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে, নবম পে স্কেলের গ্রেড সংখ্যা, সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ ছাড়াও আরো কিছু বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। এজন্য আরও অন্তত দুটি পূর্ণ কমিশনের সভা আয়োজন করা হবে।

এ সভায় সদস্যরা অমীমাংসিত বিষয়গুলোর প্রতি একমত পোষণ করার পর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে।
পূর্ণ কমিশনের পরবর্তী সভায় সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ হবে বলেও জানা গেছে।