সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

পুনে টেস্টের দ্বিতীয় দিনে যত রেকর্ড

নিউজ ডেস্ক২৫ ফেব্রুয়ারি ২০১৭৩ মিনিট পড়া
পুনে টেস্টের দ্বিতীয় দিনে যত রেকর্ড

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফির চার ম্যাচ টেস্ট সিরিজে প্রথম ম্যাচটি শুরু হয়েছে বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশেন স্টেডিয়ামে। প্রথম ইনিংসে সফরকারী অস্ট্রেলিয়া সুবিধা করতে না পারায় আজ ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম ওভারের পঞ্চম বলেই ২৬০ রানে গুটিয়ে যায়।

জবাবে মাত্র ১০৫ রানে অলআউট হয় স্বাগতিক শিবির। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়ে ১৫৫ রানের বড় লিড পায় সফরকারী অজি বাহিনী।

মূলত অস্ট্রেলিয়ান তরুণ পেসার স্টিভ ও’কিফের ক্যারিয়ার সেরা বোলিংয়ে লিড পায় অস্ট্রেলিয়া। ও’কিফ ৩৫ রান খরচায় ভারতের ৬টি উইকেট নিজের ঝুলিতে পোরেন। ভারতের পক্ষে একমাত্র লোকেশ রাহুল দলীয় সর্বোচ্চ ৬৪ রান করেন।

এরপর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রানে দ্বিতীয় দিন শেষ করে সফরকারী স্টিভেন স্মিথের দল। ফলে প্রথম ইনিংসে লিড পাওয়া অস্ট্রেলিয়ার সর্বমোট লিড দাঁড়িয়েছে ২৯৮ রানের। দিন শেষে দলীয় অধিনায়ক স্টিভেন স্মিথ ৫৯ এবং মিচেল মার্শ ২১ রানে অপরাজিত আছেন।

তবে আজ টেস্টের দ্বিতীয় দিনের কিছু রেকর্ডের স্বাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। যার মধ্যে ভারতের মাটিতে প্রথমবারের মত ‘ডাক’ শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়েন দলীয় অধিনায়ক বিরাট কোহলি। সাথে রয়েছে আরো কিছু রেকর্ড। পুনে স্টেডিয়ামে আজকে ঘটে যাওয়া রেকর্ডগুলো রাইজিংবিডি পাঠকদের জন্য তুলে ধরা হল :

(১) কোহলি শূন্য রানে আউট :
বিরাট কোহলি টেস্টে মোট চারবার শূন্য রানে আউট হয়েছেন। তবে এবারই প্রথম ভারতের মাটিতে শূন্য রানে আউট হয়েছেন ভারতের অধিনায়ক। এছাড়া কোহলি ১০৪ ইনিংস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শূন্য রানে আউট হলেন কোহলি! এর আগে ২০১৪ সালে কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি।

(২) ভারতের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ :
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ১০৫ রানে গুটিয়ে যায় ভারত। যা দ্বিতীয় সর্বনিম্ন রানে ভারতের অলআউট হওয়ার দৃষ্টান্ত। এর আগে ২০০৪ সালে মুম্বাই টেস্টে ১০৪ রানে অলআউট হয়েছিল ভারত।

(৩) ১১ রানে ৭ উইকেট :
ভারত ক্রিকেট দল আজ তাদের শেষ ৭টি উইকেট হারিয়েছে মাত্র ১১ রানে। ২০০৮ সালে আহমেদাবাদ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত তাদের শেষ ৭টি উইকেট হারিয়েছিল ৫৫ রানে। আজ প্রথমবার টেস্ট ক্রিকেটে ভারত তাদের ৮ বলের মধ্যে ৪টি উইকেট হারিয়েছে।

(৪) ৩৮ বছরের রেকর্ড ভাঙলেন অশ্বিন :
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৩৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন রবীচন্দ্রন অশ্বিন। সবচেয়ে বেশি ৬৭টি উইকেট নেওয়ার নতুন কীর্তি গড়েছেন অশ্বিন। ১৯৭৯-৮০ মৌসুমে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ৬৩ উইকেট নিয়েছিলেন।

(৫) তৃতীয় স্থানে ও’কিফ :
ভারতের বিপক্ষে পুনে টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার স্টিভ ও’কেফি ৩৫ রানে ৬ উইকেট নিয়েছেন। ভারতের মাটিতে সফরকারী দলের বাঁ-হাতি স্পিনার হিসেবে সেরা বোলিং ফিগারে তৃতীয় স্থানে নাম লিখিয়েছেন তিনি।

(৬) আবারও অশ্বিনের শিকার ওয়ার্নার :
পুনে টেস্টের দ্বিতীয় ইনিংসে অশ্বিনের করা প্রথম ওভারের শেষ বলে এলবিডব্লুউ আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন অজি ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। এ নিয়ে মোট ৭ বার টেস্টে অশ্বিনের শিকার হলেন ডেভিড ওয়ার্নার। রবীচন্দ্রন অশ্বিন ছাড়াও ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের বলে ৭ বার টেস্টে আউট হয়েছেন ওয়ার্নার।

(৭) ভারতের বিপক্ষে টেস্টে হাজার রান স্মিথের :
পুনে টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজের টেস্ট ক্যারিয়ারের ২১তম অর্ধশতক (৫৯ রানে অপরাজিত) হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। এর মধ্য দিয়ে ভারতের বিপক্ষে ৭ টেস্টে ১ হাজার রান করার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

সূত্র: রাইজিংবিডি