ছবিঘর

পুত্রসন্তানের মা মানসী প্রকৃতি

নিউজ ডেস্ক৪ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গতকাল পুত্রসন্তানের মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি। সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। রাজধানী ঢাকার একটি হাসপাতালে জন্ম হয়েছে নবজাতকের। মা ও নবজাতক দুজনই ভালো আছেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।

দুই-তিন দিনের মধ্যে বাসায় ফিরবেন। সন্তানের নাম রেখেছেন রেহজান নূর রূহ। প্রকৃতির স্বামী পরিচালক আদিবাসী মিজান। ‘নিয়তির প্রতিশোধ’, ‘ভয়ংকর বেক্কল’, ‘বউ যখন মন্ত্রী’, ‘মা মেয়ে বেক্কল’সহ মানসী অভিনীত বেশ কিছু নাটক কোটি ভিউ পেয়েছে ইউটিউবে।

সন্তান গর্ভে নিয়ে তিন মাস আগেও তিনি শুটিং করেছেন। আরিফুর রহমান আরিফের ‘যন্ত্রণা’ ছবিতে দেখা গেছে তাঁকে।