পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় ৯ মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে কারদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ১০ টার দিকে মাদক বিরোধী বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় এদের আটক করা হয় তাদের।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শিবপুরের গিয়াস, বেলপুকুরের আনারুল, রাজশাহীর মতিহারের মকছেদ আলী, একই এলাকার লতিফ ও বাবলু, উপজেলার ঝলমলিয়ার বাবলু একই এলাকার মন্টু সরকার ও রুবেল, এবং বেলপুকুর জামিড়ার মামুন,
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, পড়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নুরুজ্জামান যাচাই করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, আসামীগণ ভ্রাম্যমাণ আদালতে তাদের অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাবলু ও মিন্টু সরকারকে ১ মাস করে ও বাকী ৭ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নুরুজ্জামান।
স/আ










