সদ্য প্রকাশিত
রাজশাহী

পুঠিয়ায় ৫ কেজি ওজনের গাঁজার গাছসহ আটক ১

নিউজ ডেস্ক১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় ৫ কেজি ওজনের গাঁজার গাছসহ আটক ১

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায়  ৫ কেজি ওজনের গাঁজার গাছসহ লুৎফর রহমান (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

 

আটক লুৎফর রহমান উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিলমাড়িয়া পাজাপাড়া গ্রামের মৃত বাহার শেখের ছেলে।

 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) হাফিজুর রহমান জানান, বুধবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মতিউর রহমান ও তার সঙ্গীয় ফোর্স উপজেলার বিলমাড়িয়া পাজাপাড়া গ্রামে লুৎফর রহমানের বাসায় তল্লাসী করে তার থাকার ঘড়ের পেছনে বেড়ে ওঠা ৫ কেজি ওজনের ১টি গাঁজার গাছসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

 

বৃহস্পতিবার দুপুরে তাকে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

স/অ