সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

পুঠিয়ায় ৪ মাস পর মহিলার লাশ কবর থেকে উত্তোলন

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
পুঠিয়ায় ৪ মাস পর মহিলার লাশ কবর থেকে উত্তোলন

পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় ৪ মাস ৩ দিন পর কবর থেকে রওশনারা নামের এক মহিলার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মামলার তদন্ত সাপেক্ষে বুধবার সকাল ১১টায় পুঠিয়া পৌরসভার ৭নং ওয়র্ডের কাঁঠালবাড়ীয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। সে ঔই এলাকার মোস্তফার স্ত্রী।

 

লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ ম্যজিস্টেড সাদিয়া জেরিন, পুঠিয়া পৌরসভার মেয়র আসাদুল হক আসাদ, প্যানেল মেয়র কামাল হোসেন, পি. বি, আই এর ইনেসপেক্টর মহিদুল ইসলামের নেতৃত্বে তার দল ও পুঠিয়া থানার এসআই মহিউর রহমান।

 

পরে লাশ কবর থেকে উত্তোলন করে পুঠিয়া পৌরসভার কার্ভেজ ট্রাকে করে রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

 

মামলার সূত্রে জানা গেছে, গত ৩ আগষ্ট দিবাগত রাতে রওশনারা বেগম (৫৫) মারা যায়। মায়ের অসুস্থতার খবর পেয়ে ৪ আগষ্ট বাবার বাড়িতে উপস্থিত হয়ে মামলার বাদী মেয়ে মাসুরা বেগম জানতে পরে তার মা স্টোক করে মারা গেছেন। সে সময় তার মাকে দাফনের জন্য কবর স্থানে নেওয়া হচ্ছিল। পর দিন মাসুরা বেগম তার মায়ে কবর জিয়ারতের জন্য পিত্রালয়ে গেলে তার চাচা ও চাচী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাথাড়ী মারধর করে এবং প্রাকশ্যে লোকজনের সামনে চিৎকার দিয়ে বলে তোর মাকে বিষ খাইয়ে মেরেছি, এই বসত ভিটায় পা দিলে তোকেও একই ভাবে খুন করব।

 
গত ২৪ অক্টোবর তারিখে মাসুরা বেগম বাদী হয়ে রাজশাহী বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-১, চাচা সোবহান (৪৫) ও চাচী স্বাধীনা বেগম (৩৫) দুই জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ে করেন।

 
বিজ্ঞ আদালত মামলার তদন্ত্রের সার্থে লাশ উত্তোন করে ময়না তদন্ত্রের নিদের্শ দিলে বুধবার রওশানার লাশ উত্তোন করা ময়না তদন্ত্রের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

স/শ