পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় পঞ্চম শ্রেনীতে পড়ুয়া স্কুলছাত্রীর (১০) শ্লীলতাহানির চেষ্টা করায় এক কলেজ ছাত্রের ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান এ দণ্ডাদেশ প্রদান করেন।

পুঠিয়া থানা সুত্রে জানাযায় গত বুধবার দুপুরে উপজেলার ধোকড়াকুল মাধ্যমিক বিদ্যালয়ে ওই স্কুলছাত্রী পিএসসি পরীক্ষা দিয়ে ভ্যান যোগে বাসায় ফিরছিল পথেই পশ্চিম ভাগ এলাকার নাজিমউদ্দীনের কলেজ পড়ুয়া ছেলে রবিন (২০) ও অজ্ঞাতনামা দুইজন ভ্যান থেকে স্কুলছাত্রীকে নামিয়ে মাঠের কোনায় নিয়েগিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। মেয়েটির আত্বচিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে এলে অজ্ঞাতনামা তার দুইসহযোগী পালিয়ে গেলেও রবিনকে আটক করে পুঠিয়া থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ রবিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান ঘটনা যাচাই বাচাই করে বুধবার রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আসামী রবিন তার অপরাধ শিকার করায় ৫০৯ ধারা মতে তাকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
স/অ










