সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

পুঠিয়ায় শিশুকে ধর্ষণের চেষ্টায় মামলা

নিউজ ডেস্ক২৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় শিশুকে ধর্ষণের চেষ্টায় মামলা

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় (১৪) বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে শিশুটি নিজেই বাদী হয়ে মামলা করেছে।

 

মামলা সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার সময় উপজেলার জিউপাড়া গ্রামে এঘটনা ঘটে। সেসময় ভুক্তভোগি শিশুটি একাই তার বাড়িতে ছিলো। সেই সুযোগে একই এলাকার কাশেম আলী ছেলে দুই সন্তানের জনক আসাদুজ্জামান ওরফে কান্টু (৩২) শিশুটিকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটির আত্মচিৎকারে পাড়া প্রতিবেশী ছুটে এলে কান্টু পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানির পর এলাকার মাতাব্বরেরা সুবিচার করা আস্বাস দিয়ে সেই দিন মামলা করতে দেয়নি বলে শিশুটির বড় ভাই জানান। কিন্তু এলাকার মাতাব্বরদের কাছ থেকে সুবিচার না পেয়ে অবশেষে পুঠিয়া থানায় মামলা দায়ের করা হযেছে।

 

এব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনর্চাজ হাফিজুর রহমান সিল্কসিটি নিউজকে জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

স/অ