পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় ভ্রাম্যামাণ আদালতে এক মাদকসেবির ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দ-প্রাপ্ত মাদকসেবী হলেন, উপজেলার শিবপুর এলাকার তছির উদ্দীনের ছেলে সোহেল রানা (৩০)।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বুধবার রাত সাড়ে নয়টার দিকে থানার এএসআই জসিম প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় শিবপুর এলাকা থেকে তাকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান ঘটনা যাচাই করে বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, আসামী সোহেল রানা তার অপরাধ স্বিকার করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান তাকে ৬ মাসের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন।
স/আ










