পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় ভোক্তা-অধিকার আইন ২০০৯ বিষয়ক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাষনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুনজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রষান্ত কুমার সরকার, কাঠালবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মস্তফা প্রমুখ।
স/শ










