সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

বানেশ্বরে ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত: আহত ১০

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
বানেশ্বরে ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত: আহত ১০

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর বানেশ্বরে যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এদুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী ও ট্রাকের হেলপারসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বরের কলাহাটের ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক হলেন, কুতুব আলী (৩২)। তিনি চারঘাট থানার মুক্তারপুর পাকিয়ানপাড়া গ্রামের ওমর আলীর ছেলে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ বলেন, আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বানেশ্বরের দিক থেকে ছেড়ে আসা বালু বোঝাই ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল, আর ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী দেশ ট্রাভেলস ট্রাকের পেছন দিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়। এছাড়া মাইক্রোবাসের যাত্রী ও ট্রাকের হেলপারসহ অন্তত ১০ জন আহত হন।

এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি আটক করা গেলেও যাত্রীবাহী দেশ ট্রাভেলস বাসটি দ্রুত পালিয়ে যায়। আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রীয়াধীন বলে জানান ওসি।

 

স/আ