পুঠিয়া প্রতিনিধিঃ
পুঠিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে ১০ জনকের আটক করেছে র্যাব-৫ রাজশাহীর শিরোইল কলোনির অপারেশেন দলের সদস্যরা।
আটককৃতরা হলো, পুঠিয়া উপজেলার বেলপুকুর চকজামিরা গ্রামের আক্কাস আলীর ছেলে মুক্তার আলী (৩৬), একই উপজেলার চক ধাদাশ গ্রামের মৃতঃ নওশাদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৫), চক জামিরা বাদুড়িয়া গ্রামের মৃতঃ ইমরান আলীর ছেলে মামুন (৩০), চকজামিরা গ্রামের মৃতঃ আব্দুস সাত্তারের ছেলে মোমিন (২২), মধ্য জামিরা গ্রামের মৃতঃ এবিএম ইয়াহিয়ার ছেলে সাব্বির অহমেদ (৩৮), ভড়ুয়াপাড়া গ্রামের মৃতঃ আব্দুল মজিদের ছেলে বিপ্লব (২২), মধ্য জামিরা গ্রামের মুনসের আলীর ছেলে মেহেবুল ইসলাম (২৬), একই উপজেলার বানেশ্বর বিড়ালদহ গ্রামের মৃতঃ হোসেন আলীর ছেলে মিন্টু (৩২), নাটোর জেলার সদর উপজেলার আলাইপুর গ্রামের সন্তোস চন্দ্র দাসের ছেলে অসিম চন্দ্র সাদ (৪৬) ও একই জেলার বড় হরিসপুর গ্রামের আরশেদ আলীর ছেলে পরভেজ আলী (২৬)।

পুঠিয়া থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বেলপুকুর জামিরা এলাকা থেকে তাদেরকে আটক করে থানা সোপর্দ করে র্যাব-৫ অপারেশন দলটি।
পরে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনার সত্যতা যাচাই করে বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন।
স/শ










