সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

পুঠিয়ায় দুই নারীসহ চার ইয়াবা সেবীর জরিমানা

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় দুই নারীসহ চার ইয়াবা সেবীর জরিমানা

পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় দুই নারীসহ চার ইয়াবা ট্যাবলেট সেবনকারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

তারা হলেন রাজশাহীর দাসপুকুর এলাকার হাবিবুর রহমান এর স্ত্রী সুমাইয়া ইসলাম সুমি (২১) ও পবা উপজেলার নতুনপাড়া এলাকার আবুল বাসারের মেয়ে সারমিন আক্তার বর্ষা (২০) পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভরুয়াপাড়া কাজিরপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আয়নাল (৪০) এবং রাজশাহীর ডিঙ্গাডোবা এলাকার সাইফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৬) ।

 

থানা সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভরুয়াপাড়া কাজিরপাড়া গ্রামের আয়নালের বাসায় ইয়াবা ট্যাবলেট সেবনকালে গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স তাদের আটক করে।

 

পরে রাতেই তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামানের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালত তাদের ১’হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা আদায় করে।
স/শ