সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহীর খবর

পুঠিয়ায় ট্রাকের চাপায় শিশু নিহত, রাস্তা অবরোধ

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় ট্রাকের চাপায় শিশু নিহত, রাস্তা অবরোধ
পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে হৃদয় হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী-ঢাকা মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয় জনতা।
পরে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থীত হয়ে ক্ষুদ্ধ জনতাকে সরিয়ে দিলে আবার যানচলাচল স্বাভাবিক হয়।
 প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুঠিয়ায় বিড়ালদহ মাজার এলাকায় রাস্তা পাড়া পাড়ের সময় রাজশাহী থেকে নাটোর গামী একটি ট্রাক (পাবনা ট- ০৫-০১৩৩) হৃদয়কে ধাক্কা দেয়।
এতে হৃদয় রাস্তার ওপর পরেগেলে আবার সেই ট্রাকটিই হৃদয়ের মাথার ওপর দিয়ে যায় এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। নিহত হৃদয় পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকার ওহাব আলীর ছেলে। পরে স্থানীয়রা ঢাকা-রাজশাহী মহাসড়কের দুই পাশের রাস্তা আধা ঘন্টা বন্ধ করে দেয়।

পবা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই জয়নুল আবেদীন জানান, ঘাতক ট্রাকটিকে ঝলমলিয়া থেকে আটক করা হয়েছে, এবং লাশটি তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

স/আ