সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
দুর্ঘটনা

পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত

পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় শ্রমিক বাস পুড়িয়ে দেওয়ায় অটোভ্যানে প্রাণ কোম্পানিতে কাজে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক নারী শ্রমিক নিহত হয়েছে।

নিহত সাথী খাতুন (২৫) পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার বাসিন্দা। এ সময় আরও তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা সকলে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার নাটোর-রাজশাহী মহাহড়কের চাঁদপুর পাবনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন,রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ কর্মকর্তা ওসি মোফাক্কারুল ইসলাম। তিনি জানান,সাথী খাতুন পুঠিয়া থানার ঝলমলিয়া এলাকার হিমেল হাসানের স্ত্রী ও নাটোর প্রাণ কোম্পানির নারী শ্রমিক ছিলেন।

পুলিশ বলছে, সকালে একটি অটোভ্যানে চারজন শ্রমিক নাটোরের প্রাণ কোম্পানিতে কমস্থলে যাচ্ছিলো।পরে নাটোর সদর উপজেলার রাজশাহী-নাটোর মহাসড়কের চাঁদপুর পাবনাপাড়া এলাকায় মাটি বোঝাই ট্রাক ধাক্কা তাদের ধাক্কা দেয়। এতে অটোভ্যান উল্টে গিয়ে ৪ জন আহত হয়। পরে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাথী খাতুনের মৃত্যু হয়েছে। আর আহত তিনজন রামেক চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পবা হাইওয়ে পুলিশ কর্মকর্তা ওসি মোফাক্কারুল ইসলাম।