সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
রাজশাহী

পুঠিয়ায় কিশোর গ্যাংএর এক সদস্যকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

নিউজ ডেস্ক১৩ জুলাই ২০২৫২ মিনিট পড়া
পুঠিয়ায় কিশোর গ্যাংএর এক সদস্যকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

পুঠিয়ায় কিশোর গ্যাং সদস্যকে আটক করে থানা পুলিশ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। হঠাৎ উপজেলা জুড়ে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে কিশোর গ্যাং সদস্যদের অপরাধ তৎপরতা দেখা যাচ্ছে।

গত ১০ জুলাই রাত তিনটায় পৌর সদরের ইসলামীয়া মহিলা কলেজ সংলগ্ন বিলপাড়া সড়কে ডাকাতির প্রস্তুতির সময় এলাকাবাসী এক কিশোর গ্যাং সদস্য জীবনকে আটক করে। অন্য সদস্যরা পালিয়ে যায়।

পরে থানা পুলিশ উপস্থিত হয়ে তাকে আটক করে। থানার এএসআই ইনতিয়াজ মোটরবাইকসহ জীবনকে থানায় নিয়ে আসে। গভীর রাতে আসামীকে একটি রাজনৈতিক দলের নেতাদের সুপারিশ ও মোট অংকের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

১১ জুলাই ধোপাপাড়া বাজার হতে কিশোর গ্যাং এর তিন সদস্য রফিক নামের এক ব্যক্তির বাইক ছিনিয়ে নিয়ে জীবন, রুবেল ও হাসান বাইকটি বিক্রি করে দিয়েছে।

এদের বিরুদ্ধে থানায় অভিযোগ হওয়ার পর থানা পুলিশ এদের আটক করার জন্য চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে ঢাকা-রাজশাহী মহাসড়কে চলন্ত গাড়ি হতে কিশোর গ্যাং সদস্যরা পন্যবাহি পরিবহন হতে মালামাল ছিনিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। কিশোর গ্যাং সদস্যরা বাইক নিয়ে রাত/দিন মাদক কারবারি করতে দেখা যায়। এদের অপরাধ তৎপতার কারণে এলাকার মানুষদের আতংকের মাঝে থাকতে হয়।

ধোপাপাড়া এলাকার জিল্লুর রহমান নামের ব্যক্তি বলেন, এরা এতটায় দুর্ধর্ষ যে নেশার টাকার জন্য সবকিছু অপরাধ করা সম্ভব। তারপর  কিশোর গ্যাং সদস্যরা সবাই মাদকাসক্ত। এরা উপজেলার প্রতিনিয়ত কোথাও না কোথাও অপরাধ করছে। কিন্তু এদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হওয়ার জন্য এরা বেপরোয়া হয়ে উঠেছে।

 

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, থানাতে নিয়ে আসার ব্যাপারে আমার নিকটে কোনো তথ্য নেই।