সিল্কসিটিনিউজ ডেস্ক :
সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার শেয়ারবাজারে দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার তালিকায় নাম লেখিয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠান। ফলে কমছে মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট কমে পাঁচ হাজার ১৯৬ পয়েন্টে নেমে গেছে। মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩১২ কোটি ৯১ লাখ টাকা।

আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৩৫ কোটি ৫৯ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ২২ কোটি ৬৮ লাখ টাকা।
সূত্র: কালের কণ্ঠ









