এ দিন ডিএসইতে ৩৭০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৩৯ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৪০৯ কোটি ৫৮ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ২৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৭১টি কোম্পানির, কমেছে ৫৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-ফুওয়াং সিরামিক, ইয়াকিন পলিমার, সী পার্ল, খুলনা প্রিন্টিং, প্যাসিফিক ডেনিমস, ফুওয়াং ফুড, বিডি থাই, এমারেল্ড অয়েল, ওয়েস্টার্ন মেরিন ও ইভেন্সি টেক্সটাইল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৯৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪২টির, কমেছে ৩১টি এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির কোম্পানির শেয়ার দর।
বৃহস্পতিবার সিএসইতে ১১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে লেনদেন ৪ কোটি টাকা বেড়েছে। আগের দিন ৭ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছিল।
এইচ/আর









