
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের বড় পতনের মধ্য দিয়ে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সর্বাত্মক ‘লকডাউনের’ ১৪তম দিন আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট কমে ৫ হাজার ৪২৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে যথাক্রমে ১২৪৫ ও ২০৯৭ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২০১ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এই সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কম্পানির শেয়ারের দর।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ফিড, বেক্সিমকো ফার্মা, লাফার্জহোলসিম, বিএটিবিসি, লংকাবাংলা, অগ্রণী ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, অ্যাসোসিয়েট অক্সিজেন ও বিডি ফাইন্যান্স।
লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ২০ পয়েন্ট। এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ২ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩৮ পয়েন্টে অবস্থান করে।
এদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ১২৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৭০৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে ১২টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ৭৩টি কম্পানির দর। আর ৭টি কম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।
সুত্রঃ কালের কণ্ঠ








