সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

পীর হত্যার অভিযোগে আরেক মুরিদ গ্রেপ্তার

নিউজ ডেস্ক২০ মার্চ ২০১৭১ মিনিট পড়া
পীর হত্যার অভিযোগে আরেক মুরিদ গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক : দিনাজপুরে কথিত পীর ফরহাদ হোসেন হত্যায় অংশ নেওয়ার অভিযোগে তারই এক মুরিদকে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

গ্রেপ্তার হওয়া মুরিদ শফিকুল ইসলাম বাবু (২৮) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলা শাহপাড়ার আজিম উদ্দিন শাহর ছেলে।

সোমবার সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রংপুরের র‌্যাব-১৩-এর অধিনায়ক কমান্ডার এ টি এম আতিকুল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৩ মার্চ রাতে দিনাজপুরের বোচাগঞ্জের দৌলাগ্রামের কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরিফের কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তার গৃহকর্মী রুপালিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার দুদিন পর ফরহাদের মেয়ে ফাতিয়া ফারহানার করা মামলায় কুড়িগ্রামের উলিপুরের কথিত পীর ইসহাক ও দরবার শরিফের খাদেম সায়েদুল ইসলাম ও মুরিদ সমর আলীকে গ্রেপ্তার করেন পুলিশ।

রংপুর র‌্যাবের সিনিয়র এএসপি দোলন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে সোমবার ভোরে  কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট বাজার থেকে মূল হত্যাকারী মো. শফিকুল ইসলাম ওরফে বাবুকে গ্রেপ্তার করে।

 

সূত্র: রাইজিংবিডি