জাতীয়

পিকআপভ্যানের চাপায় সিএনজ ‘র পাঁচযাত্রী নিহত

নিউজ ডেস্ক২৬ এপ্রিল ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাঙামাটির কাউখালীতে পিকআপভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচযাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল ১০ দিকে উপজেলার চেয়ারম্যানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। কাউখালী থানার ওসি সাইফুল ইসলামএসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালের দিকে চেয়ারম্যানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান।

নিহতরা হলেন- চট্টগ্রামের রাউজানে চৌধুরী পাড়ার তোরাপ, রাঙামাটির কাউখালীর পশ্চিম মনাইরটেক নুর নাহার ও চট্টগ্রাম হাটহাজারীর ছাত্তারঘাটের মাহমুদুর রহমান। বাকি দুই জনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সিএনজি করে যাত্রীরা চট্টগ্রাম যাওয়ার পথে রাবার বাগান এলাকায় পিকআপের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। বাকি তিন জনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে।

কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসহাক জানান, সকালে রাঙামটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি-পিকআপ সংঘর্ষে পাঁচ জনের নিহতের খবর পাওয়া গেছে। পুলিশ যাচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারবো।