বিজ্ঞান ও প্রযুক্তি

পিঁছু হটল হোয়াটসঅ্যাপ

নিউজ ডেস্ক১৬ জানুয়ারি ২০২১১ মিনিট পড়া

হোয়াটসঅ্যাপের প্রাইভেসি আপডেটের বিষয়টি আপাতত স্থগিত রাখা হচ্ছে।  ইউজারদের মধ্যে যাতে কোনও ভুল বোঝাবুঝি না থাকে, সেজন্য তারা তাদের আরও বেশি সময় দিতে চায়।

হোয়াটসঅ্যাপের দাবি, ছড়িয়ে পড়া নানা গুজবের ফলে ইউজাররা উদ্বিগ্ন হচ্ছেন তথ্যসুরক্ষার বিষয়টি নিয়ে। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

হোয়াটসঅ্যাপ এখন বলছে, পূর্ব ঘোষণামতো, ৮ ফেব্রুয়ারি কারও অ্যাকাউন্টই ডিলিট করা হবে না। আপাতত হোয়াটসঅ্যাপ সমস্ত ইউজারদের ভুল ধারণাকে ভাঙানোর লক্ষ্যেই এগোবে। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি ও তথ্যসুরক্ষার বিষয়ে সকলকে সঠিক ধারণা দেওয়ার পরে ধীরে ধীরে নীতি পর্যালোচনার দিকে এগোনো হবে।

 

আগামী ১৫ মে তাদের নতুন বিজনেস অপশন আসার আগে ফের রিভিউয়ের কথা ভাবা হবে বলে জানানো হয়েছে।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন